ইরানের লক্ষ্যভিত্তিক ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু-এর অবস্থান অনিশ্চিত হয়ে পড়েছে, এমন সংবাদ জানিয়েছে তেহরানভিত্তিক আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি।
Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)-এর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে দাবি করেছে, ইসরাইলি প্রধানমন্ত্রীর কার্যালয় এবং দেশটির বিমানবাহিনীর সদর দপ্তর ইরানের ‘খাইবার’ ক্ষেপণাস্ত্র হামলার দশম দফায় লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এতে উভয় স্থাপনায় ‘গুরুতর আঘাত’ হানা হয়েছে বলে দাবি করা হয়।
আইআরজিসির ভাষ্য অনুযায়ী, “অপরাধী শাসনের প্রধানমন্ত্রীর কমপাউন্ড ও বিমানবাহিনীর সদর দপ্তর ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর কঠোর আঘাতের মুখে পড়ে।”
ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, ক্ষেপণাস্ত্র হামলার পর নেতানিয়াহু অধিকৃত অঞ্চলের Beit Shemesh-এ নির্ধারিত সফর বাতিল করেছেন।
সর্বশেষ প্রকাশিত ভিডিওতে তাকে প্রায় পাঁচ ঘণ্টা আগে দেখা গেছে। এরপর থেকে তার নতুন কোনো ছবি বা ভিডিও প্রকাশ হয়নি।
তবে ইসরাইলি সূত্র এখনো নেতানিয়াহুর শারীরিক অবস্থা বা বর্তমান অবস্থান সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করেনি। স্বাধীনভাবে এসব দাবির সত্যতা যাচাই করা যায়নি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর