ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, সময়মতো হামলা না হলে ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি কয়েক মাসের মধ্যেই সামরিক হামলার বাইরে চলে যেত।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ফক্স নিউজ-কে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরান-এর বিরুদ্ধে হামলা চালিয়েছে, কারণ দেশটি এমন নতুন স্থাপনা ও ভূগর্ভস্থ বাংকার নির্মাণ করছিল, যা খুব শিগগিরই “হামলার প্রতি সম্পূর্ণভাবে প্রতিরোধী” হয়ে উঠত।
নেতানিয়াহু বলেন, ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনায় আগের হামলার পরও দেশটি শিক্ষা নেয়নি। বরং তারা নতুন ও আরও সুরক্ষিত স্থাপনা গড়ে তুলছিল। তার ভাষায়, “এখন কোনো পদক্ষেপ না নিলে ভবিষ্যতে আর কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ থাকত না।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানজুড়ে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। খামেনির হত্যাকাণ্ড দিয়ে শুরু হওয়া এ যুদ্ধ ইতোমধ্যে পুরো অঞ্চলে ছড়িয়ে পড়েছে। দুবাই, বাহরাইন, ইরাকসহ বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
সুত্র: আলজাজিরা।
মাসুম/সাএ
সর্বশেষ খবর