• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৩ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
আব্দুল ওয়াদুদ
বগুড়া প্রতিনিধি
প্রকাশিত : ০৩ মার্চ, ২০২৬, ০৮:০৫ রাত

বগুড়ায় গাছের ডালে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাড়ির পাশের একটি গাছ থেকে মোহাম্মদ বাবু (২৫) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ মার্চ) সকালে উপজেলার আমরুল ইউনিয়নের নগরহাট পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

​নিহত মোহাম্মদ বাবু ওই এলাকার বাসিন্দা ছিলেন। তার এই রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতের কোনো এক সময় এই ঘটনা ঘটে। মঙ্গলবার ভোরে প্রতিবেশীরা বাড়ির পাশে একটি গাছের ডালের সাথে বাবুর মরদেহ ঝুলতে দেখে আতঙ্কিত হয়ে পড়েন। পরে তাৎক্ষণিকভাবে বিষয়টি শাজাহানপুর থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। ​

প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়দের ধারণা, পারিবারিক কোনো কলহের জেরে অভিমান থেকে বাবু আত্মহত্যার পথ বেছে নিতে পারেন। তবে এটি পরিকল্পিত কোনো হত্যাকাণ্ড কি না, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে নানা গুঞ্জন ও আলোচনা চলছে। ​শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) তৌহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

​তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড সে বিষয়ে নিশ্চিত হওয়া যাবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। ​বর্তমানে ওই এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এবং পুলিশ বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com