মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে পরিচালিত ‘অপারেশন ট্রু প্রমিস ৪’ অব্যাহত থাকায় যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনীর আত্মঘাতী ড্রোন। এ খবর জানিয়েছে তাসনিম নিউজ এজেন্সি।
যুদ্ধের চতুর্থ দিনে মঙ্গলবার একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন লক্ষ্য করা গেছে। তা হলো—Islamic Revolution Guards Corps (IRGC)-এর অ্যারোস্পেস ফোর্স এবং নৌবাহিনীর মধ্যে দায়িত্ব বণ্টন।
অভিযানের ধারাবাহিকতায় দেখা যাচ্ছে, IRGC Navy-কে পারস্য উপসাগর এলাকায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে হামলার দায়িত্ব দেওয়া হয়েছে।
গত চার দিনে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অঞ্চলটিতে তাদের ঘাঁটিগুলোকে পুরোপুরি সুরক্ষা দিতে চ্যালেঞ্জের মুখে পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।
এদিকে, ইরান শত্রুপক্ষের লক্ষ্যবস্তুতে হামলার জন্য কার্যকর ও স্বল্প ব্যয়বহুল কৌশল হিসেবে আত্মঘাতী ড্রোন ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে। বিপুল সংখ্যক ড্রোনের মালিকানাধীন আইআরজিসি নৌবাহিনী এসব ড্রোন ব্যবহার করে মার্কিন ঘাঁটিগুলোতে অভিযান পরিচালনার দায়িত্ব নিয়েছে।
সর্বশেষ ১৪তম ও ১৫তম দফার অভিযান পরিচালনা করে আইআরজিসি নৌবাহিনী। এসব হামলায় সমুদ্র উপকূলীয় ফ্রন্ট ও পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর