সামরিক হামলার জেরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ করার পর ক্ষতিগ্রস্ত ক্রেতাদের উদ্দেশে ‘ফোর্স মেজর’ ঘোষণা করেছে QatarEnergy। এ সংবাদ জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরা।
সোমবার এক বিবৃতিতে বিশ্বের বৃহত্তম এলএনজি উৎপাদক প্রতিষ্ঠানটি জানায়, কাতারের Ras Laffan Industrial City ও Mesaieed Industrial City-এ অবস্থিত তাদের পরিচালনাধীন স্থাপনাগুলোতে সামরিক হামলার কারণে এলএনজি ও সংশ্লিষ্ট পণ্যের উৎপাদন বন্ধ রাখা হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, উৎপাদন স্থগিতের সিদ্ধান্তের পর ক্ষতিগ্রস্ত ক্রেতাদের জন্য ‘ফোর্স মেজর’ ধারা কার্যকর করা হয়েছে। এই ধারা অনুযায়ী নিয়ন্ত্রণের বাইরে থাকা পরিস্থিতির কারণে সরবরাহ চুক্তির শর্ত পূরণে ব্যর্থ হলে সরবরাহকারী প্রতিষ্ঠান দায়মুক্তি পায়।
ঘোষণার পরপরই বৈশ্বিক গ্যাসবাজারে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। বেঞ্চমার্ক ডাচ ও ব্রিটিশ পাইকারি গ্যাসের দাম প্রায় ৫০ শতাংশ পর্যন্ত বেড়ে যায়। একই সঙ্গে এশিয়ার বেঞ্চমার্ক এলএনজি মূল্যও প্রায় ৩৯ শতাংশ পর্যন্ত লাফিয়ে ওঠে।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি করায় আন্তর্জাতিক বাজারে দামের এমন অস্বাভাবিক উল্লম্ফন দেখা দিয়েছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর