মধ্যপ্রাচ্যে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে আরও মার্কিন বাহিনী পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আরও বাহিনী আসছে” এবং যুক্তরাষ্ট্র প্রয়োজনীয় সময় নিয়ে এ সংঘাতে নিজেদের লক্ষ্য অর্জন নিশ্চিত করবে।
হেগসেথ বলেন, “এটি খুবই প্রাথমিক পর্যায়। প্রেসিডেন্ট Donald Trump যেমন বলেছেন, আমরা সফলতা নিশ্চিত করতে যত সময় প্রয়োজন, তত সময় নেব।”
তিনি ইঙ্গিত দেন, সামরিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে এবং আঞ্চলিক পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে পদক্ষেপ নিচ্ছে।
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ওয়াশিংটনের এ ঘোষণা নতুন করে পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে বলে বিশ্লেষকদের অভিমত।
সূত্র- আলজাজিরা।
সাজু/নিএ
সর্বশেষ খবর