নড়াইলে যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে এক অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য নিহত হয়েছেন। গত বুধবার (৪ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় যশোর-নড়াইল-কালনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যের নাম বুলবুল আক্তার (৬৪)। তিনি নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর এলাকার আব্দুস সামাদের ছেলে। বর্তমানে তিনি নড়াইল শহরের নতুন বাস টার্মিনাল এলাকায় বসবাস করতেন।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে মোটরসাইকেলযোগে বাসা থেকে বের হয়ে পাশের সড়ক যশোর-নড়াইল-কালনা-ঢাকা মহাসড়কে ওঠার সময় যশোর থেকে ছেড়ে আসা লোহাগড়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়।
এতে গুরুতর আহত হন বুলবুল আক্তার। এসময় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।,#
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর