ন্যাটো মহাসচিব মার্ক রুট বলেছেন, ইরান ইউরোপের জন্য সম্ভাব্য হুমকিতে পরিণত হওয়ার খুব কাছাকাছি অবস্থানে রয়েছে। তিনি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
রুটে বলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা ধ্বংস করার পদক্ষেপকে তিনি সমর্থন করেন। এ প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-এর পদক্ষেপের প্রতি সমর্থন জানান।
ন্যাটো প্রধান বলেন, “ইরান যেন আর কোনোভাবেই হুমকি হয়ে উঠতে না পারে, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি আরও ইঙ্গিত দেন, ইউরোপের নিরাপত্তা রক্ষায় ইরানের সামরিক সক্ষমতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং জোটভুক্ত দেশগুলো এ বিষয়ে সতর্ক রয়েছে।
তবে এ বিষয়ে ন্যাটোর আনুষ্ঠানিক সামরিক সম্পৃক্ততা নিয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
সাজু/নিএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর