• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪৯ সেকেন্ড পূর্বে
আসাদ গাজি
শরিয়তপুর প্রতিনিধি
প্রকাশিত : ০৫ মার্চ, ২০২৬, ১০:১৩ রাত

শরীয়তপুরে সেমাই কারখানায় অভিযান, লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শরীয়তপুরের জাজিরা উপজেলায় অনুমোদনহীনভাবে সেমাই উৎপাদন ও বাজারজাত করার অভিযোগে একটি কারখানায় ১ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য অধিদপ্তর।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলার মনাই ছৈয়ালকান্দি এলাকায় অবস্থিত ‘আর.এম ফুড প্রোডাক্ট’ নামের একটি সেমাই প্রস্তুতকারক প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়াই সেমাই উৎপাদন করে বাজারজাত করছিল। বিষয়টি প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনা করেন শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক সুব্রত ভট্টাচার্য, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক লাইলী আক্তার এবং বাংলাদেশ আনসার বাহিনীর একটি বিশেষ প্রতিনিধি দল।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহকারী পরিচালক সুব্রত ভট্টাচার্য জানান, প্রয়োজনীয় অনুমোদন ও নিবন্ধন ছাড়া খাদ্যপণ্য উৎপাদন করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানে দেখা গেছে, প্রতিষ্ঠানটি কোনো ধরনের বৈধ কাগজপত্র ছাড়াই সেমাই উৎপাদন ও বাজারজাত করছিল। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে, কারখানায় অভিযান শেষে উপজেলার কাজিরহাট বাজারে মাছপট্টি, মাংসপট্টি ও ফলপট্টিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। সেখানে মূল্যতালিকা প্রদর্শন না করায় এক ফল ব্যবসায়ীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com