• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৬ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৬ মার্চ, ২০২৬, ০৬:২৯ বিকাল

পাংশায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ও ‘ডেভিল হান্ট’ পরিচালনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৬ মার্চ) পাংশা থানা পুলিশের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ সূত্রে জানা যায়, অভিযানের সময় একটি মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামিসহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—মোঃ কেসমত আলী শেখ (৫২), উকিল মন্ডল (৭০) এবং মোঃ লিপু মিয়া (৪০)।

এর মধ্যে মোঃ কেসমত আলী শেখ (৫২) পাংশা উপজেলার মৌরাট ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি রাজবাড়ী জেলার পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের জাগির মালঞ্চী গ্রামের বাসিন্দা। তার পিতা মোঃ শুকুর আলী শেখ। তাকে পাংশা থানার মামলা নং-৫, তারিখ ০৮ সেপ্টেম্বর ২০২৫; জি.আর নং-১৯৬; ধারা ১৫(১)/১৫(৩) স্পেশাল পাওয়ারস অ্যাক্ট, ১৯৭৪ মামলার তদন্তে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

অপরদিকে পাংশা থানার এফআইআর নং-৯, তারিখ ০৬ মার্চ ২০২৬; জি.আর নং-৪৫; ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৫০৬/১১৪ দণ্ডবিধি, ১৮৬০ এর মামলার আসামি উকিল মন্ডল (৭০), পিতা মৃত মোন্তাজ মন্ডল, সাং বড় চৌবাড়িয়া, ইউপি-মৌরাট, পাংশা, জেলা রাজবাড়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যদিকে, একটি জিআর ওয়ারেন্টভুক্ত মোঃ লিপু মিয়া (৪০), পিতা মৃত আমিনুল ইসলাম, সাং মাগুরাডাঙ্গী, পাংশা পৌরসভাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম জানান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পাংশা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com