গণহত্যাকারী ইসরাইল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে হামলা চালিয়ে পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগিয়ে দিয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি ওই আগ্রাসন শুরুর পর হাতের মুষ্ঠি ছেড়ে দিয়েছে তেহরানও। ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে উগ্র ইহুদিবাদী ভূখণ্ড এবং উপসাগরীয় দেশগুলোয় মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা লক্ষ্য করে।
এখন পর্যন্ত ইরান একাই ১০টির বেশি দেশের বিরুদ্ধে বীরদর্পে লড়ে যাচ্ছে। এরই মধ্যে আজ শুক্রবার (৬ মার্চ) যুদ্ধের সপ্তম দিনে ইরানের শিরাজ শহরে তেল আবিব-ওয়াশিংটনের নতুন যৌথ হামলায় আরো ২০ জন প্রাণ হারিয়েছেন।
শিরাজ শহরের একজন ইরানি প্রাদেশিক কর্মকর্তা জানান, সাম্প্রতিক মার্কিন ও ইসরাইলি হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, জলিল হাসানি জানান যে হামলাটি শহরের জেবাশাহর জেলার একটি আবাসিক এলাকায় আঘাত হেনেছে।
তিনি আরও উল্লেখ করেন যে, এই হামলায় নিরীহ নাগরিকরা নিহত হয়েছেন। এর আগের প্রতিবেদনগুলো অনুসারে, শিরাজেই পৃথক আরেকটি হামলায় দুই জন প্যারামেডিক (চিকিৎসক কর্মী) নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি সরাসরি একটি অ্যাম্বুলেন্স স্টেশনে আঘাত হানে, যেখানে কর্তব্যরত অবস্থায় ২ জন স্বাস্থ্যকর্মী (অ্যাম্বুলেন্স পার্সোনেল) প্রাণ হারিয়েছেন।
অ্যাম্বুলেন্স স্টেশনের পাশেই একটি খেলার মাঠ থাকায় হতাহতদের মধ্যে শিশু ও সাধারণ পথচারীর সংখ্যা অনেক বেশি বলে জানা গেছে।
আহত ৩০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
সূত্র: মিডল ইস্ট আই।
সালাউদ্দিন/সাএ
সর্বশেষ খবর