• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৯:১৭ সকাল

ইরাকে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, নিখোঁজ পাইলট

ছবি: সংগৃহীত

ইরাকের বসরা প্রদেশে একটি মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর নিখোঁজ পাইলটকে খুঁজতে বড় ধরনের অনুসন্ধান অভিযান শুরু করেছে স্থানীয় নিরাপত্তা বাহিনী।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে বসরা পুলিশ কমান্ড জানায়, তাদের বিভিন্ন ইউনিট প্রদেশের প্রশাসনিক সীমানার ভেতরে সম্ভাব্য দুর্ঘটনাস্থলগুলোতে তল্লাশি অভিযান চালাচ্ছে।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষায়িত উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে পাঠানো হলেও এখন পর্যন্ত পাইলটের অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এ ঘটনাটি এমন এক সময় ঘটেছে, যখন গত এক সপ্তাহে ওই অঞ্চলের আকাশ ও সমুদ্রে একাধিক সামরিক উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এর আগে সোমবার কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করে যে, কয়েকটি মার্কিন যুদ্ধবিমান কুয়েতের ভেতরে বিধ্বস্ত হয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর মধ্যপ্রাচ্যভিত্তিক কমান্ড ‘ইউনাইটেড স্টেটস সেন্ট্রাল কমান্ড’ জানায়, বিধ্বস্ত হওয়া বিমানগুলোর মধ্যে তিনটি ছিল এফ-১৫ই স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান।

সেন্টকমের দাবি, ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের সঙ্গে চলমান সংঘর্ষের সময় ভুলবশত কুয়েতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ওই যুদ্ধবিমানগুলোকে লক্ষ্য করে গুলি চালায়। তারা এটিকে “ফ্রেন্ডলি ফায়ার” বা মিত্রবাহিনীর ভুল হামলার ঘটনা বলে উল্লেখ করেছে।

তবে ইরানের খাতাম আল আম্বিয়া হেডকোয়াটার ভিন্ন দাবি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী, কুয়েত–ইরাক সীমান্তের কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমান ভূপাতিত করেছে।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ব্যাপক সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ওইদিন শুরু হওয়া অপারেশন ‘এপিক ফিউরি’ নামের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ সামরিক অভিযানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এবং দেশটির কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

এর জবাবে তেহরান ‘ট্রু প্রমিস–৪’ নামে পাল্টা হামলা চালিয়ে তেল আবিবসহ কুয়েত, ইরাক ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে আঘাত হানার দাবি করেছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com