• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
মোঃ জামাল বাদশা
লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০২:১৭ দুপুর

লালমনিরহাটে ১২০ পরিবারে আরব আমিরাত রেড ক্রিসেন্টের ইফতার ও ঈদ উপহার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে লালমনিরহাটে আল নাহিয়ান শিশু পরিবারের শিক্ষার্থী, কর্মচারীসহ ১২০ অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে সংযুক্ত আরব আমিরাত রেড ক্রিসেন্টের অর্থায়নে এবং ঢাকাস্থ সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ব্যবস্থাপনায় এই ত্রাণ সহায়তা জেলা শহরের আল নাহিয়ান শিশু পরিবার প্রাঙ্গণে বিতরণ করা হয়।

বেসরকারি উন্নয়ন সংস্থা ইউনাইটেড ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় এসব সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন সংস্থাটির সেক্রেটারি জেনারেল আবু হানিফা নোমান। এসময় আরও উপস্থিত ছিলেন আল নাহিয়ান শিশু পরিবারের তত্ত্বাবধায়ক আব্দুল হাকিমসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।

বিতরণকৃত সামগ্রীর তালিকায় ছিল প্রতিটি পরিবারের জন্য ২৫ কেজি চাল, ৫ লিটার ভোজ্য তেল, ৫ কেজি পেঁয়াজ, ৫ কেজি চিনি, ৫ কেজি ছোলা বুট, ২ কেজি খেজুর, ৫ প্যাকেট নুডলস, ৫ প্যাকেট সেমাই ও ৫ কেজি লবণসহ মোট ১২ ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য।

সুশৃঙ্খলভাবে সারিবদ্ধ দাঁড়িয়ে উপহার গ্রহণ করেন উপকারভোগীরা। রমজানে এমন বিপুল পরিমাণের খাদ্য সহায়তা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন তারা। এ সময় আবু হানিফা নোমান জানান, আর্তমানবতার সেবায় সংযুক্ত আরব আমিরাত সবসময় বাংলাদেশের পাশে থাকে। এরই ধারাবাহিকতায় লালমনিরহাটের দুস্থ ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে এই ক্ষুদ্র প্রয়াস। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com