ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, প্রতিবেশী দেশগুলোর ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলা না হলে তাদের লক্ষ্য করে কোনো ধরনের আক্রমণ চালানো হবে না— এমন সিদ্ধান্ত নিয়েছে দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ।
দেশটির গণমাধ্যমে প্রচারিত এক বক্তব্যে তিনি জানান, যদি কোনো প্রতিবেশী দেশের মাটি ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা চালানো হয়, কেবল তখনই সেই দেশকে লক্ষ্য করে পাল্টা জবাব দেবে তেহরান।
ইরান জানিয়েছে, প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে হচ্ছে বলে তারা দুঃখিত (sorry)।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই রাষ্ট্রীয় টেলিভিশনে এক বিবৃতিতে বলেন, 'আমাদের প্রতিবেশীদের লক্ষ্য করে হামলা করতে হচ্ছে বলে আমরা দুঃখিত, কিন্তু তাদের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের ঘাঁটি থাকার কারণেই এটি ঘটছে। প্রতিবেশী রাষ্ট্রের প্রতি আমাদের কোনো শত্রুতা নেই।'
এই সিদ্ধান্তটি ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে অনুমোদিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর