যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ইরানের বান্দর আব্বাসের পশ্চিমাঞ্চলে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এ তথ্য জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর হিন্দুস্তান টাইমসের।
প্রতিবেদনে বলা হয়, ইউএসজিএসের তথ্য অনুযায়ী ভূমিকম্পটির কেন্দ্র ছিল বান্দর আব্বাস থেকে প্রায় ৭৪ কিলোমিটার পশ্চিমে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
এর আগে গত মঙ্গলবার ইরানের দক্ষিণাঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার আরও একটি ভূমিকম্প হয়েছিল। নতুন এ ভূমিকম্পটি ঘটেছে গেরাশে, যা ইরানের ফার্স প্রদেশের দক্ষিণ অংশে অবস্থিত।
ইউএসজিএস জানিয়েছে, এ ভূমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)।
কুশল/সাএ
সর্বশেষ খবর