• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
জহুরুল ইসলাম
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত : ০৭ মার্চ, ২০২৬, ০৭:২৭ বিকাল

ছিনতাইয়ের পর গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সিরাজগঞ্জের শাহজাদপুরে রাস্তায় গাছ ফেলে পিক-আপ ঠেকিয়ে ছিনতাই করার পর গরুচোর তকমা লাগিয়ে ড্রাইভার-হেল্পারকে গণধোলাই দিয়ে গাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে দুষ্কৃতকারীদের বিরুদ্ধে। শুক্রবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার পোতাজিয়া ইউনিয়নের মাদলা বেইলি ব্রিজের পাশে এ ঘটনা ঘটে। এসময় গণধোলাইয়ে গুরুতর আহত পিক-আপ চালক ও সহযোগী সজল সরকার এবং হিরু মিয়াকে পুলিশ উদ্ধার করে প্রথমে পিপিডি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় শাহজাদপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অনাকাঙ্ক্ষিত এবং চরম উদ্বেগজনক এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এবং দোষীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছেন পিক-আপের মালিক মোঃ হাফিজুর রহমান। শনিবার বিকেলে উপজেলার পৌর সদরের মনিরামপুর বাজারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে পিক-আপের মালিক মোঃ হাফিজুর রহমান, ড্রাইভার আলাউদ্দিন মোল্লা ও হেল্পার মোঃ ফারুক জানান, প্রতিদিনের মতোই শুক্রবার রাতে সারাদিনের কর্ম সম্পাদন শেষে গন্তব্যে ফিরে আসে ৩টি পিক-আপ। ফেরার পর অন্য পিক-আপের ড্রাইভার মাদলা গ্রামের মোক্তার মোল্লার ছেলে মোঃ আলাউদ্দিন মোল্লা ও পোতাজিয়া গ্রামের মৃত মইনুল প্রামাণিকের পুত্র মোঃ ফারুককে বাড়িতে নামিয়ে দিতে যায়। রাত পৌনে ১২ টার দিকে পোতাজিয়া গ্রামে ফারুককে নামিয়ে দিয়ে ফেরার পথে রাস্তায় গাছ ফেলে পিক-আপের গতিরোধ করে মাদলা গ্রামের কিছু মাদকসেবি। এসময় গাড়ি থামিয়ে প্রথমে গাড়ির ড্রাইভার-হেল্পারের কাছে থেকে ছিনতাই করে। পরে পিক-আপ কেড়ে নিতে চাইলে গাড়ির চালক ও সহযোগী চিৎকার করলে তাদেরকে গরুচোর তকমা দিয়ে রীতিমতো মব করে গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং চালক ও সহযোগীকে গণধোলাই দেয়। খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুরুতর আহত অবস্থায় পিক-আপ চালক সজল সরকার এবং হেল্পার হিরু মিয়াকে উদ্ধার করে নিয়ে আসে। আহত দুজনকে প্রথমে স্থানীয় পিপিডি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল পাঠানো হয়েছে।

বিষয়টি নিয়ে কথা হলে শাহজাদপুর থানার ওসি মোঃ সাইফুল ইসলাম জানিয়েছেন, পিক-আপটি মালিকের অন্য গাড়ির ড্রাইভারকে বাড়িতে নামিয়ে দিতে পোতাজিয়া যায়। নামিয়ে দিয়ে ফেরার পথে স্থানীয়রা গণধোলাই দিয়ে গাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com