নড়াইলের কালিয়া উপজেলায় চাঁচুড়ি ইউনিয়নের কালডাঙ্গা এলাকায় ট্রলির ধাক্কায় তিন বছরের এক শিশু নিহত হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকালে কালডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুর নাম লিমন মোল্যা। লিমন কালডাঙ্গা গ্রামের ইকরামুল মোল্যার ছেলে। দুই ছেলের মধ্যে লিমন ছিল ছোট।
স্বজনরা জানান, রবিবার সকালে কালডাঙ্গা গ্রামের একটি সড়ক দিয়ে একটি ট্রলি যাওয়ার সময় রাস্তায় থাকা শিশু লিমনকে ধাক্কা দেয়। এতে লিমনের মাথা, নাক, পাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে। স্থানীয় লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে দ্রুত নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর