• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৫ মিনিট পূর্বে
জি এম মাসুম বিল্লাহ
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশিত : ০৮ মার্চ, ২০২৬, ০৯:৫২ রাত

সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সাতক্ষীরা-০৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে সংবর্ধনা প্রদান করা হয়।

রোববার (৮ মার্চ) বিকাল ৫ টায় সুন্দরবন প্রেসক্লাবের হলরুমে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেনের সভাপতিত্বে, সুন্দরবন প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ওসমান গনি সোহাগের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক জি এম মাছুম বিল্লাহ। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের মনোনীত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াত ইসলামের শ্যামনগর উপজেলা শাখার আমির মাওলানা আব্দুর রহমান, সাবেক উপজেলা আমির মাওলানা আব্দুল মুজিদ সহ সুন্দরবন প্রেসক্লাবের সকল সাংবাদিকবৃন্দ।

এ সময় অতিথিদেরকে সুন্দরবন প্রেসক্লাবের পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সুন্দরবনকে পর্যটন এলাকা হিসাবে পরিচিত করার জন্য জাতীয় সংসদে উপস্থাপন করার আশ্বাস প্রদান করেন। উপকূলের টেকসই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাবেন। সুন্দরবন থেকে বনদস্যু নির্মূলে দ্রুত প্রশাসনকে অবগত করে নির্মল করবেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com