• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ১০:৫০ দুপুর

জনপ্রিয় লেডি বাইকারের মর্মান্তিক মৃত্যু

ছবি: সংগৃহীত

ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন কার্লা থাইনারা নামের ব্রাজিলের জনপ্রিয় লেডি বাইকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মর্মান্তিক এ দুর্ঘটনায় মেয়ের মৃত্যুর খবর সহ্য করতে না পেরে মারা গেছেন তার বাবা কার্লোস আন্দ্রেড নোগুয়েরা।

গত ৩ মার্চ দুর্ঘটনায় নিহত হন ২৫ বছর বয়সী কার্লা থাইনারা। সম্প্রতি প্রকাশিত মার্কিন ট্যাবলয়েড সংবাদমাধ্যম TMZ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় ৩ মার্চ সকাল ৮টার দিকে মোটরসাইকেল চালানোর সময় হাইওয়েতে একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন কার্লা থাইনারা। সংঘর্ষের পর তিনি মোটরসাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যান। এরপর আরেকটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান তার বাবা কার্লোস আন্দ্রেড নোগুয়েরা, যিনি একজন রিজার্ভ মিলিটারি পুলিশ কর্মকর্তা। মেয়ের মরদেহ দেখে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং শোক সহ্য করতে না পেরে মারা যান বলে জানা গেছে।

পরদিন ৪ মার্চ কার্লা থাইনারা ও তার বাবার সম্মানে অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে ফেডারেল জননিরাপত্তা বিভাগের এক কর্মকর্তা বক্তব্য দিয়ে ঘটনাটিকে “বড় একটি ট্র্যাজেডি” বলে উল্লেখ করেন।

কার্লা থাইনারা মোটরসাইকেলভিত্তিক লাইফস্টাইল নিয়ে নিয়মিত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেন। এর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তিনি জনপ্রিয়তা অর্জন করেন। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৬০ হাজারের বেশি অনুসারী ছিল।

মৃত্যুকালে তিনি সাত বছর বয়সী একটি কন্যাসন্তান রেখে গেছেন। সর্বশেষ গত ২১ ফেব্রুয়ারি তিনি জিমে ওয়ার্কআউট করার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছিলেন।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com