ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইরানের জনগণের উদ্দেশে সরাসরি আহ্বান জানিয়েছেন যেন তারা দেশের শাসকদের বিরুদ্ধে অবস্থান নেয়।
রবিবার এক্সে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইসরায়েলের উদ্দেশ্য হলো ইরানকে ‘স্বৈরাচারের শৃঙ্খল থেকে মুক্ত করা’।
ভিডিওটিতে নাটকীয় সঙ্গীতের পটভূমিতে ইরানের ঐতিহাসিক ‘লায়ন অ্যান্ড সান’ পতাকা এবং ইসরায়েলের পতাকা হাতে মানুষের দৃশ্যও দেখানো হয়।
নেতানিয়াহু বলেন, শেষ পর্যন্ত এই শাসনের পতন ঘটাতে ইরানের জনগণকেই এগিয়ে আসতে হবে এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি আরো বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সত্যের মুহূর্তে যদি আপনারা দাঁড়িয়ে যান, তাহলে খুব বেশি দেরি হবে না—যখন ইসরায়েল ও ইরান আবার সাহসী বন্ধু হয়ে উঠবে।’
নেতানিয়াহুসহ ইসরায়েলের বিভিন্ন কর্মকর্তা প্রকাশ্যে মন্তব্য করেছেন, চলমান সংঘাত শেষ পর্যন্ত ইরানে শাসন পরিবর্তনের দিকে যেতে পারে বলে তারা আশা করছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর