• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৯ মার্চ, ২০২৬, ০৭:০৭ বিকাল

ফ্যামিলি কার্ড, স্বপ্ন নয়, বাস্তবতা: পাংশায় উদ্বোধন করবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর পাংশায় প্রধানমন্ত্রী ঘোষিত ফ্যামিলি কার্ড পাইলটিং পর্যায়ের কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর। আগামী ১০ মার্চ সকাল ১০টায় রাজবাড়ীর পাংশা উপজেলা পরিষদ চত্বরে সুবিধাভোগীদের মাঝে আনুষ্ঠানিকভাবে কার্ড বিতরণ করা হবে।

প্রধান অতিথি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ড. রাশেদ আল মাহমুদ তিতুমীর ফ্যামিলি কার্ড বিতরণের উদ্বোধন করবেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাংস্কৃতিক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এবং রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশিদ হারুন।

জেলা প্রশাসক সুলতানা আক্তারের সভাপতিত্বে উপস্থিত থাকবেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর মোরশেদ, বিপিএম (সেবা), রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সালেহ মোহাম্মদ আলী আহসান এবং জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

উদ্বোধনী অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক। তিনি বলেন, সারা বাংলাদেশের মধ্যে রাজবাড়ীর পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরঝিকড়ী গ্রামে প্রথম পর্যায়ে ফ্যামিলি কার্ড পেয়ে আনন্দিত ওই এলাকার মানুষ। প্রাথমিকভাবে ১৪০৪ জন এই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন, ঈদের আগেই ১২০৬ ফ্যামিলি কার্ডের অর্থ পাবেন, বাকিরা পর্যায়ক্রমে এ সুবিধার আওতায় আসবেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com