গণহত্যাকারী ইসরাইল ও তাদের মিত্র যুক্তরাষ্ট্র ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানের বিরুদ্ধে যৌথ আগ্রাসন চালাচ্ছে। এর জবাবে ইসলামি প্রজাতন্ত্র ইরানও কঠোর প্রতিক্রিয়া দেখাচ্ছে। প্রতিশোধমূলক হামলার অংশ হিসেবে তেহরান সরাসরি তেল আবিবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন স্থানে, বিশেষ করে মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে।
এদিকে সংযুক্ত আরব আমিরাত দাবি করেছে, তারা ইতোমধ্যে অন্তত দেড় হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। চলমান এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যেই দেশটিতে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেনা সদস্য নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংযুক্ত আরব আমিরাত জানায়, একটি হেলিকপ্টার ‘যান্ত্রিক ত্রুটির’ কারণে বিধ্বস্ত হয়ে তাদের দুইজন সেনাসদস্য নিহত হয়েছেন।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘আজ সোমবার (৯ মার্চ) দেশের অভ্যন্তরে জাতীয় দায়িত্ব পালনকালে যান্ত্রিক ত্রুটির কারণে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সশস্ত্র বাহিনীর দুই সদস্যের মৃত্যুর ঘোষণা দিচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।
সূত্র: আলজাজিরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর