নড়াইলের কালিয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার ৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির পৌনে ৩ লাখ টাকাসহ এক যুবককে গ্রেফতার করেছে নড়াইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার যুবকের নাম মো. রিকু মোল্যা (৩৬)। গ্রেফতার রিকু মোল্যা কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামের হারেজ মোল্লার ছেলে। সোমবার (৯ মার্চ) দুপুরে উপজেলার মহিষখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়। এরপর তাকে কালিয়া থানায় সোর্পদ করা হয়।
আজ মঙ্গলবার ( ১০ মার্চ) সকালে মুঠোফোন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেছেন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরর সূত্রে জানা যায়, সোমবার দুপুরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আব্দুল মান্নানের নেতৃত্বে কালিয়া উপজেলার মহিষখোলা গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান চালায়। এসময় ওই গ্রামের রিকু মোল্যাকে তার বাড়ী থেকে আটক করা হয়। রিকু মোল্যার শরীর তল্লাশি করে পকেট থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২ হাজার ৪৮ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ লাখ ৭৫ হাজার টাকা, দুটি মোবাইল ফোন ও একটি পাসপোর্ট জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের অভিযানকারী দল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তররের পরিদর্শক মো. আব্দুল মান্নান বাদী হয়ে কালিয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী জানান,“ গ্রেফতার রিকু মোল্যাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর