জয়পুরহাট জেলায় আজ মঙ্গলবার সকালে কালেক্টর চত্বরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। "দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া দেখানো হয়। মহড়ায় আগুন থেকে আক্রান্ত লোকজনকে উদ্ধার ও অগ্নি নির্বাপনের পদ্ধতি প্রদর্শন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিকুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট তানবিরুল ইসলাম, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা আব্দুল করিম এবং জয়পুরহাট ফায়ার সার্ভিসের ডিএডি শরিফুল ইসলাম প্রমুখ।
অপরদিকে, পাঁচবিবি উপজেলাতেও দুর্যোগ প্রস্তুতি দিবস পালন করা হয়। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবু বকর সিদ্দিক, এলজিইডি প্রকৌশলী মো. মোবারক হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. জসিম উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. রিপন মাহমুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমান, একাডেমি সুপারভাইজার জাহাঙ্গীর আলম, ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার মো. শাহ্ আলম, ধরঞ্জী ইউপির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরী এবং আওলাই ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রাশিদা বেগম প্রমুখ।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর