• ঢাকা
  • ঢাকা, সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • শেষ আপডেট ২ ঘন্টা পূর্বে
নাসিরউদ্দিন টিটু
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ১০ মার্চ, ২০২৬, ০৯:৫৮ রাত

গণতান্ত্রিক সরকার যা বলে তা করে: আমান উল্লাহ আমান

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

"ফ্যামিলি কার্ড হয়েছে, ইমাম-মুয়াজ্জিনদের ভাতার ব্যবস্থা করা হচ্ছে। সুতরাং গণতান্ত্রিক সরকার যা বলে তা করে"বলে মন্তব্য করেছেন ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমান উল্লাহ আমান।

মঙ্গলবার বিকেলে তিনি কেরানীগঞ্জ মডেল থানা দিন খাড়াকান্দি ছানার ঘাট এলাকায় সতর্কতামূলক নদী তীর সংরক্ষণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, গণতন্ত্রে ফিরে আসতে হলে নির্বাচনের বিকল্প নেই। সুতরাং একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতন্ত্র ফিরে পেয়েছি এবং তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করেছি। এই সরকার নির্বাচনী ইশতেহার পূরণে অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহার পূরণে ইতিমধ্যে ১৮০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এরই অংশ হিসেবে আগামী ১৬ মার্চ কেরানীগঞ্জ দুটি খাল খনন কাজের উদ্বোধন করা হবে।

এ সময় বিশেষ অতিথি বক্তব্যে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এমএল সৈকত নদী তীর সংরক্ষণের কাজের বিবরণ উপস্থিত জনসাধারণের মাঝে উপস্থাপন করেন।

কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উমর ফারুকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদ খান, বিআরডিবি পরিচালক মোহাম্মদ সেলিম সহ এলাকার স্থানীয় বিভিন্ন গ্রামের পঞ্চায়েত কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:


BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com