• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
মো: সাইফুল আলম সরকার
স্টাফ করেসপন্ডেন্ট
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ০৬:৪৬ বিকাল

নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভূক্তকরণের দাবি সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

সম্মিলিত নন-এমপিও ঐক্য পরিষদ’ এর উদ্যোগে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবীতে আজ বুধবার (১১ মার্চ) বেলা ১১:০০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে প্রধান সমন্বয়ক প্রিন্সিপাল মো. সেলিম মিয়া সভাপতির বক্তব্যে বলেন অবিলম্বে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। আমাদের বরাদ্দের টাকা অন্য খাতে খরচ হবে এটা অন্যায়। দেশের শিক্ষার উন্নয়নে নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তিকরণ এখন এক নম্বর যৌক্তিক দাবি। তিনি আরো বলেন ঈদের পর ১৫ দিনের মধ্যে এমপিওভুক্ত করা না হলে কঠোর আন্দোলনের ডাক দেয়া হবে।

নন-এমপিও সংগঠনের মুখ্য সমন্বয়ক অধ্যক্ষ মো. নাজমুস সাহাদাত আজাদী বলেন আমরা ২০-২৫ বছর যাবত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান বৈষম্যের শিকার হয়েছি। বর্তমান সরকারের নিকট আমরা জোর দাবি জানাচ্ছি এই বৈষম্য দূর করে দ্রুত সময়ে এমপিওভুক্ত করা হোক।

সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. মনিমুল হক বলেন বর্তমান সরকার আমাদের সরকার। আমরা বিএনপি সমর্থক হওয়ার কারণেই দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়েছি। এখন সময় এসেছে সকল নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান একযোগে এমপিওভুক্ত করতে হবে। আমরা দেশের সকল নন-এমপিও শিক্ষকদের সংগঠন সম্মিলিত নন এমপিও পরিষদের পক্ষ থেকে এই সরকারের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করছি। আমরা আরো আশা করছি আমাদের এমপিওভুক্তির বিষয়ে সরকার দ্রুত পদক্ষেপ নিবেন।

যুগ্ম সাংগঠনিক সমন্বয়ক অধ্যক্ষ মো. ইমরান বিন সোলায়মান বলেন এমপিওভুক্তির জন্য আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছি। আওয়ামী লীগ সরকারের আমলে কঠোর আন্দোলন করে ব্যাপক নির্যাতনের শিকার হয়েছি। অন্তর্বর্তী সরকারের আমলে তিন দফায় ৮৭ দিন রাজপথে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করেছি, পুলিশের নির্যাতনের শিকার হয়েছি।

সমন্বয়ক অধ্যক্ষ আব্দুস সালাম বলেন আমাদের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে বিগত সরকার এমপিওভুক্তির আবেদন গ্রহণ করে স্বয়ংক্রিয় সফটওয়ারের মাধ্যমে যাচাই-বাছাই করে একটি তালিকা তৈরী করেছিল, সেই তালিকা অনুযায়ী এমপিওভুক্ত করার দাবি জানাচ্ছি।

সমন্বয়ক অধ্যক্ষ বাকী বিল্লাহ বলেন আমরা ২০ থেকে ২৫ বছর ধরে চাকরী করে আসছি কিন্তু কোন বেতন-ভাতা পাই না, আমার মনে হয় এটা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। সুতরাং আমাদের এই ন্যায্য দাবি সরকার অতিদ্রুত মেনে নিয়ে এমপিওভুক্তির ব্যবস্থা করবেন এই প্রত্যাশা করি।

মানববন্ধন শেষে সংগঠনের পক্ষ থেকে দ্রুত এমপিওভুক্তির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষা মন্ত্রী বরারবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন সমন্বয়ক অধ্যক্ষ আফতাবুল আলম, সমন্বয়ক হাবিবুর রহমান বাবুল, গোলাম মোস্তফা, মোবারক হোসেন, জাহিদ হোসেন প্রমুখ।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com