• ঢাকা
  • ঢাকা, বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
শাহীন মাহমুদ রাসেল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত : ১১ মার্চ, ২০২৬, ১১:৪৭ রাত

সেচ্ছাসেবক দলের নেতা গ্রেপ্তার ঘিরে সংঘর্ষের চেষ্টা, র‍্যাবের মোটরসাইকেলে আগুন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কক্সবাজারের টেকনাফে সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও একাধিক মামলার আসামি ফরিদুল আলমকে (৩৮) গ্রেপ্তার করেছে র‍্যাব-১৫। গ্রেপ্তারের পর উত্তেজিত নেতাকর্মীরা র‍্যাবের ওপর চড়াও হয়ে দুইটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে। এতে এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা সৃষ্টি হয়।

বুধবার (১১ মার্চ) সন্ধ্যায় টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

র‍্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফরিদুল আলম টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাসিন্দা। তিনি একাধিক মামলার আসামি এবং দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে ছিলেন।

র‍্যাব-১৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নেয়ামুল হালিম জানান, ফরিদুল আলমের বিরুদ্ধে অন্তত ১০টি মামলা রয়েছে। এর মধ্যে তিনটি হত্যা মামলায় তিনি পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা তাকে আটক করতে অভিযান চালায়।

তিনি বলেন, নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। কিন্তু গ্রেপ্তারের পরপরই তার সহযোগী ও সমর্থকরা জড়ো হয়ে মব তৈরি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

র‍্যাব জানায়, ওই সময় উত্তেজিত কয়েকজন র‍্যাব সদস্যদের ব্যবহৃত দুইটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। এতে মোটরসাইকেল দুটি আংশিকভাবে পুড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে র‍্যাব সদস্যরা সতর্ক অবস্থান নেয় এবং পরে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরিস্থিতি কিছু সময়ের জন্য উত্তেজনাপূর্ণ থাকলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে র‍্যাব।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বলেন, র‍্যাব নাজিরপাড়া ফুটবল মাঠ এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত আসামি ফরিদুল আলমকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি জানার পর পুলিশ ও কোস্টগার্ড সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

তিনি বলেন, ঘটনাস্থল থেকে আগুনে পুড়ে যাওয়া র‍্যাবের দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ফরিদুল আলমকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হচ্ছে।

স্থানীয় সূত্র বলছে, গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পরপরই তার কিছু সমর্থক মাঠের আশপাশে জড়ো হয়ে উত্তেজনা সৃষ্টি করে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com