ইয়াং জার্নালিস্ট ক্লাবের বরাত দিয়ে পার্স-টুডে জানিয়েছে, ইহুদিবাদী সাময়িকী গ্লোবস এক প্রতিবেদনে খুব কড়া ভাষায় লিখেছে, ‘আয়রন রেডিয়েশন’ নামের লেজার নিয়ন্ত্রিত আকাশ প্রতিরক্ষা সিস্টেম-এর ব্যর্থতা ইহুদিবাদী ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতার অন্যতম লক্ষন।
এই সাময়িকী ইরানী ক্ষেপণাস্ত্রের মোকাবেলা করা স্বপ্নে পরিণত হয়েছে বলে উল্লেখ করে আরও লিখেছে: এই আকাশ প্রতিরক্ষা-ব্যবস্থা ইরানের নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রগুলোর হুমকি মোকাবেলা করতে সক্ষম হবে বলে মনে করা হয়েছিল, কিন্তু এই সিস্টেম হিজবুল্লাহ'র ড্রোনকেও ঠেকাতে পারছে না।
মঙ্গলবার রাতে ইরানি হামলার ৩৭ তম জোয়ারে তথাকথিত ইসরায়েলে অর্থাৎ অধিকৃত ফিলিস্তিনে একের পর এক যেসব বড় বড় বিস্ফোরণ ঘটেছে নিরাপত্তা ও অর্থনীতি বিষয়ক এই ইসরায়েলি সাময়িকী ‘গ্লোবস’ ইসরায়েলের ‘আয়রন রেডিয়েশন’ নামের লেজার নিয়ন্ত্রিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বল ভূমিকার কথা তুলে ধরে এক বিরল নিবন্ধে গতকালের সেই ইরানি হামলার আলোকে ইসরায়েলের কথিত ‘প্রতিরক্ষা-বিপ্লবের’ দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে।
ওই সাময়িকী লিখেছে যে, কথা ছিল উত্তর-ইসরায়েল তথা অধিকৃত উত্তর ফিলিস্তিনের আকাশকে নতুন প্রজন্মের ক্ষেপণাস্ত্রের হুমকি থেকে নিরাপদ রাখবে এই ব্যবস্থা, কিন্তু সাম্প্রতিক যুদ্ধে সেই ভূমিকা কোথায়? কোনও ভূমিকাই রাখতে পারেনি তা।
লেজার-নিয়ন্ত্রিত এই প্রতিরক্ষা-সিস্টেমের কথা ব্যাপকভাবে প্রচার করা হয়েছে এবং বলা হয়েছে ইসরায়েলি মুদ্রায় তথা শেকেলের হিসাবে কয়েক শত কোটি শেকেল দামের এই সিস্টেম বা বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রগুলো ঠেকিয়ে দেবে, কিন্তু বাস্তবে লেবাননের হিজবুল্লাহ'র ড্রোনগুলো ঠেকানোর ক্ষেত্রেও কোনও গ্রহণযোগ্য ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে এই সিস্টেম, ইরানের অনেক বেশি দ্রুতগতির ও ধ্বংসাত্মক ক্ষমতা-সম্পন্ন নতুন নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোকে ঠেকানো তো দূরের কথা।
সূত্র- পার্স টুডে।
সাজু/নিএ
সর্বশেষ খবর