• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / শিক্ষা / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১২ মার্চ, ২০২৬, ০৪:১৩ দুপুর

শিক্ষকদের বদলির বিষয়ে বড় সুখবর

ফাইল ফটো

এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘ প্রতীক্ষিত বদলি কার্যক্রমে এবার বড় অগ্রগতি এসেছে। নতুন নীতিমালায় স্বামী-স্ত্রীর কর্মস্থল অগ্রাধিকার হিসেবে বিবেচনার কথা উল্লেখ থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাইয়ের জন্য আইবাস ডাবল প্লাসের সঙ্গে এপিআই সংযোগের মাধ্যমে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বৃহস্পতিবার (১২ মার্চ) প্রকাশিত চিঠিতে বলা হয়েছে, 'স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালা-২০২৬ জারি করা হয়েছে। এই নীতিমালার আলোকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর টেলিটকের কারিগরি সহায়তায় অনলাইনে বেসরকারি শিক্ষক বদলি কার্যক্রম শুরু করতে যাচ্ছে।'

চিঠিতে আরও উল্লেখ আছে, 'নীতিমালার অনুচ্ছেদ ৩ এর উপানুচ্ছেদ ৩ দশমিক ৮(গ) ধারায় স্বামী-স্ত্রীর কর্মস্থল (সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান) অগ্রাধিকার বিবেচনা করার কথা উল্লেখ রয়েছে।'

সরকারি কর্মকর্তা-কর্মচারীর তথ্য যাচাই প্রসঙ্গে বলা হয়েছে, 'জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অগ্রাধিকার বিবেচনার ক্ষেত্রে সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীদের বর্তমান কর্মস্থলের তথ্য (নাম, পদবি ও কর্মস্থল) যাচাই করা আবশ্যক। এক্ষেত্রে সরকারি চাকরিজীবী কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় তথ্য অর্থমন্ত্রণালয়াধীন স্বনামধন্য প্রতিষ্ঠান আইবাস ডাবল প্লাসে সংরক্ষিত রয়েছে, যেখানে শুধুমাত্র একজন সরকারি চাকরিজীবীর এনআইডি নম্বর দিয়ে তার যাবতীয় তথ্য সহজেই যাচাই করা সম্ভব।'

চিঠিতে অনুরোধ করা হয়েছে, 'স্বয়ংক্রিয় সফটওয়‍্যারের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষক বদলি নীতিমালার অনুচ্ছেদ ৩ এর উপানুচ্ছেদ ৩ দশমিক ৮(গ) ধারা অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীর কর্মস্থলের তথ্য (নাম, পদবি ও কর্মস্থল) আইবাস ডাবল প্লাসের সঙ্গে যোগাযোগ করে এপিআইএর মাধ্যমে যাচাই, ভেরিফাই করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।'

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com