মধ্যপ্রাচ্যে ইরানের পাল্টা হামলার পর যুক্তরাষ্ট্রের সেনারা সামরিক ঘাঁটি ছেড়ে বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বলে দাবি করেছে Islamic Revolutionary Guard Corps (আইআরজিসি)।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে আইআরজিসির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল Alimohammad Naeini বলেন, ইরানের হামলার পর অনেক মার্কিন সেনা ঘাঁটি ছেড়ে পালিয়ে গেছে এবং তারা বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছে। কেউ কেউ স্থানীয় হোটেলে আশ্রয় নিয়েছে বলেও তিনি দাবি করেন।
নাঈনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট Donald Trump পরিস্থিতিকে স্বাভাবিক দেখানোর চেষ্টা করছেন, যদিও বাস্তবে যুক্তরাষ্ট্রের সেনারা ইরানের পাল্টা হামলার মুখে ছত্রভঙ্গ হয়ে পড়েছে।
আইআরজিসির এই মুখপাত্র দাবি করেন, যুদ্ধের শুরুর দিকে ইরানের ছোড়া চারটি ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু করার পর মার্কিন বিমানবাহী রণতরী USS Abraham Lincoln ইরান থেকে এক হাজার কিলোমিটারেরও বেশি দূরে সরে যেতে বাধ্য হয়।
তিনি আরও অভিযোগ করেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে ইসরায়েলি সেনারাও পালিয়ে দখলকৃত এলাকায় বেসামরিক মানুষের মধ্যে আশ্রয় নিচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি United States ও Israel যৌথভাবে ইরানের ওপর হামলা শুরু করার পর থেকেই পাল্টা আঘাত হানছে Iran। ইরান জানিয়েছে, তারা অঞ্চলজুড়ে মার্কিন সামরিক স্থাপনা ও ইসরায়েল-নিয়ন্ত্রিত এলাকাগুলোতে হামলা চালাচ্ছে।
এদিকে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে যে ইরানের হামলায় তাদের অন্তত সাতজন সেনা নিহত হয়েছে এবং কিছু সামরিক সরঞ্জাম ও অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতের কারণে আন্তর্জাতিক জ্বালানি ও পণ্যের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে সংকট আরও গভীর হতে পারে বলে সতর্ক করেছেন তারা।
সূত্র: presstv.
সাজু/নিএ
সর্বশেষ খবর