শিক্ষামূলক সংগঠন আলোকবর্তিকার পক্ষ থেকে শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে রোজার বাজার ও ঈদ উপহার দেওয়া হয়েছে।
সিরাজগঞ্জের শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় চত্বরে 'আলোকবর্তিকা'র সদস্যদের উদ্যোগে দরিদ্র ও অসহায় শতাধিক মানুষের মাঝে চাল, চিনি, ছোলা, পেঁয়াজ, লবণ, সেমাইসহ বিভিন্ন পণ্য বিতরণ করা হয়। 'আলোকবর্তিকা'র উদ্যোক্তা ও কর্ণধার শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমু তাঁর সংগঠনের সদস্যবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীদের নিয়ে এ ঈদ উপহার বিতরণ করেন।
এদিন রোজার বাজার ও ঈদ সামগ্রী বিতরণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসফিকা হোসেন। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম, শাহজাদপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল আমিন হোসেনসহ আলোকবর্তিকার আলোকছটারা।
এ ব্যাপারে সংগঠনটির কর্ণধার ও সহকারী শিক্ষক সুমনা আক্তার শিমু বলেন, শিক্ষার পাশাপাশি আলোকবর্তিকার সদস্যরা নৈতিকভাবে সমৃদ্ধ হবে এবং সামাজিক কাজে নিজেদের সম্পৃক্ত করার মাধ্যমে উন্নত মানসিকতা নিয়ে গড়ে উঠবে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর