শাহজাদপুরে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের নিয়ে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহজাদপুর উপজেলা শাখা।
শুক্রবার (১৩ মার্চ) শহরের গ্রান্ড চাইনিজ রেস্টুরেন্টে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর সহকারি অধ্যাপক মিজানুর রহমান।
সাংবাদিক মির্জা হুমায়ুনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাস্টার আব্দুল মালেক, পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক খালেদ সাইফুল্লাহ, সাবেক উপজেলা শিবির সভাপতি আব্দুস সবুর, আক্তার হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক দপ্তর সম্পাদক আব্দুল হালিম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল খালেক।
সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,শাহজাদপুর প্রেসক্লাবের সভাপতি এম এ জাফর লিটন, সাংবাদিক বিমল কুন্ডু, আবুল কাশেম, শফিউল হাসান চৌধুরী, আমিনুল ইসলাম, জাকারিয়া মাহমুদ, রাজিব রাসেল, হাজী তামিম, আব্দুল হান্নান, আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন গণমাধ্যম কর্মী।
প্রধান অতিথির বক্তব্যে, উপজেলা জামায়াত আমীর মিজানুর রহমান বলেন, সাংবাদিকবৃন্দ জাতির বিবেক। জাতির ক্রান্তিকালে এই বিবেক যখন নিরব হয় তখন জাতীয় জীবনে বিপর্যয় নেমে আসে। তাই সাংবাদিকদের ভয়ভীতি উপেক্ষা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার আহ্বান জানান। সাংবাদিকেরা সত্য প্রকাশ করতে গিয়ে কোন বাঁধা ও হুমকির সম্মুখীন হলে জামায়াত পাশে থাকবে বলেও জানান মিজানুর রহমান।
মাসুম/সাএ
সর্বশেষ খবর