ঔষধ চুরির দায়ে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোরকিপার ফারুক আহম্মেদকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে। কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে ডা. স্বপন কুমার বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশ উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তার কার্যালয়ে আসে। বাংলাদেশ সার্ভিস রুল পার্ট ১ বিধি ৭৩ নোট (২) টিকা (১) মোতাবেক তাকে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হইল।
বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ।
উল্লেখ্য যে, গত সোমবার সন্ধ্যার দিকে পাঠাও কুরিয়ার সার্ভিসে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্টোরকিপার ফারুক আহমেদ ৪০ হাজার মেট্রোনিডাজল ট্যাবলেট ও ওজন মাপার মেশিন ১৮ টি পাচার কালে আটক হয়।
এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. আব্দুস সামাদ বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা দায়ের করেন। অপর দিকে ফারুকের বিরুদ্ধে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।
এছাড়া ফারুককে সাময়িক বরখাস্তের জন্য জেলা সিভিল সার্জন বরাবর পত্র প্রেরণ করেন। পত্রের নির্দেশনা অনুয়ায়ী জেলা সিভিল সার্জন এ সাময়িক বরখাস্তের আদেশ প্রদান করেন।
জানা গেছে, মামলায় তদন্তকারি কর্মকর্তা এসআই আনোয়ারুল হক স্টোরকিপার ফারুককে ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর