রৌমারী উপজেলার সিএনজি স্ট্যান্ড থেকে ১৩ কেজি গাঁজাসহ নুরুল ইসলাম (৪৫) ও রাজু মিয়া (২২) নামে দুই ব্যক্তিকে আটক করেছে রৌমারী থানা পুলিশ।
রোববার (১৫ মার্চ) আনুমানিক দুপুর ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রৌমারী উপজেলা মোড় সিএনজি স্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত নুরুল ইসলাম সিরাজগঞ্জ জেলার শাহজাতপুর উপজেলার কাদাইবাদল গ্রামের মৃত ময়জান আলীর ছেলে এবং রাজু মিয়া সৈয়দপুর জেলার সুখিপুর উপজেলার শরিয়তপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে বলে জানা গেছে।
রৌমারী থানা অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, মাদক ব্যবসায়ী নুরুল ইসলাম ও রাজু মিয়া কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী থেকে সাড়ে ১২ কেজি গাঁজাসহ টাঙ্গাইল যাওয়ার উদ্দেশ্যে রৌমারী সিএনজি স্ট্যান্ডে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর