শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করার মধ্য দিয়ে দেশকে উন্নয়নের শিখরে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ঢাকা মহানগর দক্ষিণ যুবদল শাহবাগ থানা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।
শাহবাগ থানা যুবদল আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলটি জাতীয় প্রেসক্লাবের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শাহবাগ থানা যুবদলের আহ্বায়ক হাজী মোঃ বিল্লাল হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাহবাগ থানা যুবদলের সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তপন।
ইফতার মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-০৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম এবং সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
সভাপতির বক্তব্যে হাজী মোঃ বিল্লাল হোসেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ধন্যবাদ জানিয়ে বলেন, "আমরা আমাদের আদর্শকে চিরজীবন হৃদয়ে ধারণ করতে চাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই আমাদের আদর্শ।" তিনি বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং সকলকে নিয়ে যেন সঠিকভাবে দেশ পরিচালনা করতে পারেন সেই প্রত্যাশা করেন। পরিশেষে ইফতারের আগ মুহূর্তে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
কুশল/সাএ
সর্বশেষ খবর