পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে নড়াইলের লোহাগড়া উপজেলায় ১০০ জন অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে এ উপহার বিতরণ করা হয়।
নলদী ইউনিয়নের এন এন পি ০০৭ একতা সংঘ এ মানবিক কর্মসূচির আয়োজনে করে। দরিদ্র ও অসহায় মানুষের মুখে ঈদের আনন্দ পৌঁছে দিতে এন এন পি ০০৭ একতা সংঘ এই উদ্যোগ গ্রহণ করেন।
এসময় নলদী ইউনিয়নের নওয়াপাড়া, মতিনগর, কালাচাঁদপুর, বৈকন্ঠপুর গ্রামের ১০০ উপকারভোগীর মাঝে শাড়ী, লুঙ্গী, পাঞ্জাবি বিতরণ করা হয়। ঈদ উপহার পেয়ে উপকারভোগীরা আনন্দ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “ ঈদকে সামনে রেখে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন তারা। তাদের এই উদ্যোগের মূল লক্ষ্য সমাজের দরিদ্র ও অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়া।"
এ সময় উপস্থিত ছিলেন এন এন পি ০০৭ একতা সংঘের উপদেষ্টা ইসরাফিল শেখ, মাজেদুল হক, মামুন শেখ, রাজ্জাক মোল্যা, হালিম ফকির বাবু শেখ, লিয়াকত শেখ, সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান শেখ, সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন,সহ-সভাপতি শামিমুর রহমান এরশাদ, শামিম শেখ, প্রচার সম্পাদক আনিচুর রহমান বাচ্চু, সহ-প্রচার সম্পাদক জুবায়ের শেখ, সদস্য আকাশ শেখ,আলমগীর, আব্দুল্লাহ, তুষার, তরিকুল, রজিবুল অন্যান্য সদস্যরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর