• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৮ মিনিট পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৬, ০৪:২৯ দুপুর

পাঁচবিবিতে ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জয়পুরহাটের পাঁচবিবিতে ফিল্মি কায়দায় আব্দুল বাছেদ মন্ডল (৩৬) নামের এক মুদি ও সার কীটনাশক ব্যবসায়ীর ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার সন্ধ্যার আগে উপজেলার বালিঘাটা ইউনিয়নের ফিসকাঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাছেদ উপজেলা আওলাই ইউনিয়নের কাঁকড়া গ্রামের মৃত মহির উদ্দিন মন্ডলের ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী রাতেই থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আব্দুল বাছেদ উপজেলার কাঁকড়া বাজারে মুদিখানা, কীটনাশক ও সারের ব্যবসা করেন। ঘটনার দিন বিকেল ৩টায় যমুনা ব্যাংক পিএলসি পাঁচবিবি শাখা থেকে ব্যবসার কাজে ২৫ লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেলযোগে বাড়ির পথে যাওয়ার সময় পাঁচবিবি বাজার বড় মসজিদ গেটের সামনে আসলে পূর্ব ব্যবসায়িক লেনদেনের জের ধরে উপজেলার বালিঘাটা ইউনিয়নের দেবখন্ডা (ফিসকাঘাট) গ্রামের মোঃ ময়েজ উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৬) সহ ৩টি মোটরসাইকেলে ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি তাকে জিম্মি করে নিজ বাড়িতে নিয়ে যান। সেখানে একটি গোডাউনে বাছেদকে আটকে রাখেন এবং মারপিট করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়।

বাছেদের মোটরসাইকেলের চালক রেজাউল করিম বলেন, "আমাকে ভয়ভীতি দেখিয়ে সোজা মোটরসাইকেল চালাতে বলেন। ঘটনাস্থলে গিয়ে তাকে টেনে বাড়ির ভেতরে নিয়ে যান। আমি চিৎকার করলে আমার অবস্থা খারাপ করবে বলে মামুনের লোকজন হুমকি দেয়। এই ভয়ে কোনো কথা বলিনি।"

প্রত্যক্ষদর্শী ফয়সাল আহমেদ রাজু বলেন, "বাছেদের সঙ্গে মামুনের ব্যবসায়িক লেনদেন ছিল। কিন্তু বাছেদকে যেভাবে পাঁচবিবি বাজার থেকে জিম্মি করে এনে বাড়িতে আটকে রেখে মারধর করেছে সেটা ঠিক হয়নি। তবে সে সময় বাছেদের কাছে একটি ব্যাগ ছিল। টাকা নিয়েছে কিনা তা আমার জানা নেই।"

এ বিষয়ে আব্দুল্লাহ আল মামুন বলেন, "তার সঙ্গে আমার ব্যবসায়িক পাওনা আছে। সে টাকা দিতে টালবাহানা করায় তাকে বাজার থেকে আমার বাড়িতে নিয়ে আসি। ২৫ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা। আর মারপিটের ঘটনাটিও সঠিক নয়।"

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজ মোঃ রায়হান বলেন, "এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com