সাংবাদিকরা জাতির বিবেক। সমাজের আয়না। বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রান্তিক পর্যায়ের মানুষের সুখ-দুঃখ, সমস্যা ও সম্ভাবনার কথা জাতির সামনে তুলে ধরতে আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী ০২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খাঁন।
বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় পলাশ উপজেলা মোড় সংলগ্ন প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা, দোয়া ও ইফতার মাহফিল উপলক্ষে উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ড. আব্দুল মঈন খাঁন এসব কথা বলেন ।
এ সময় প্রধান অতিথি বলেন, ‘ বর্তমানে একটি গণতান্ত্রিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেশের উন্নয়নে যেখানে যা প্রয়োজন, তা বাস্তবায়নে সরকার দৃঢ়প্রতিজ্ঞ।’
অনুষ্ঠানে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নূরে আলম রনীর সঞ্চালনায় পলাশ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক প্রফেসর মো: সাইফুল ইসলাম, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণত সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ,ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া, শ্রমিক দলের সভাপতি আলআমিন ভূইয়া, পলাশ থানা ছাত্রদলের আহবায়ক নাজমুল হোসেন সোহেল, সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন,বিভিন্ন নেতৃবৃন্দসহ প্রেসক্লাবে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
সাজু/নিএ
সর্বশেষ খবর