ঢাকা আকাশ এরপর দু-এক ফোটা বৃষ্টির মধ্যে জয়পুরহাট জেলায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হয়েছে।
জয়পুরহাট জেলায় অনুষ্ঠিত প্রধান ঈদ জামায়াত গুলোর মধ্যে রয়েছে সকাল ৮ টায় কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত হয়। এখানে জেলা প্রশাসকসহ জেলার রাজনৈতিক ও সামাজিক বিশিষ্টজনেরা পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন। এ ছাড়াও কালেক্টর ঈদগাহ মাঠ, পুলিশ লাইনস মাঠ, তেঘরবিশা, তালীমূল ইসলাম একাডেমি মাঠ, হাতিল মাংনীপাড়া ঈদগাহ, খনজনপুর ঈদগাহ, করিমনগর ঈদগাহ, কাশিয়াবাড়ি ঈদগাহ, হানাইল কামিল মাদ্রাসা মাঠ, কড়ই আলিয়া মাদ্রাসা মাঠে ঈদুল ফিতরের প্রধান প্রধান জামায়াত অনুষ্ঠিত হয়। জেলার পাঁচ উপজেলাতের উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে ঈদুল ফিতরের নামাজ আদায় করা হয়েছে বলে জানা গেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
অপরদিকে, ঈদের আনন্দ ছড়িয়ে দিতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মানবিক খাদ্য সহায়তা হিসেবে জয়পুরহাট জেলার ৫৬ হাজার ৬৯৬ দরিদ্র, অসহায় ও দুস্থ পরিবারকে বর্তমান সরকার মানবিক সহায়তা হিসেবে ১০ কেজি করে ভার্নারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) চাল প্রদান করেছে ।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল করিম জানান, ২০২৫-২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জেলায় এবার ৫৬ হাজার ৬৯৬ পরিবারকে দেওয়া হয়েছে ৫৬৬ দশমিক ৯৬০ মেট্রিকটন চাল। যার প্রত্যেকটি পরিবার ১০ কেজি করে চাল পেয়েছেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর