ঈদের দিনে নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার (২১ মার্চ) বিকেল ৩টার দিকে সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া মসজিদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকের নাম মো. রাব্বি মোল্যা (২০)। নিহত রাব্বী মোল্যা নড়াইল পৌরসভার রঘুনাথপুর এলাকার পান্নু মোল্যার ছেলে। গুরুতর আহত যুবকের নাম রোমান মোল্যা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদের নামাজ শেষে রাব্বী মোল্যা তার বন্ধু রোমান মোল্যা ও ভাগ্নে রেহানকে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হন। বিভিন্ন এলাকায় ঘোরাঘুরির পর বিকেলে তারা নড়াইল-মাগুরা আঞ্চলিক মহাসড়ক দিয়ে নড়াইল শহরের দিকে ফিরছিলেন। পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাব্বী মোল্যার মৃত্যু হয়।
স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় রোমানকে উদ্ধার করে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো করা হয়। তবে মোটরসাইকেলের অপর আরোহী রেহান তেমন আহত হননি।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানান পুলিশ।
মাসুম/সাএ
সর্বশেষ খবর