• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১১ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৮:৪২ সকাল

ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, আহত শতাধিক

ছবি: সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় আরাদ শহরে অন্তত ৮৮ জন আহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ইসরায়েলের অ্যাম্বুলেন্স পরিষেবা এ তথ্য নিশ্চিত করেছে।

সংস্থাটির বিবৃতিতে জানানো হয়, আহতদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক এবং ১৯ জন গুরুতর আহত। আহতদের মধ্যে পাঁচ বছর বয়সী এক কন্যাশিশুর অবস্থাও সংকটাপন্ন বলে জানা গেছে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, হামলার পর শহরের একটি হাসপাতালে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

The Times of Israel জানিয়েছে, ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আরাদ শহরের কেন্দ্রস্থলে আবাসিক ভবনের মাঝে আঘাত হানার ফলে এ হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলের অগ্নিনির্বাপণ বিভাগের বরাতে বলা হয়, হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে।

এদিকে, এর আগে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে দিমোনা শহরে একটি ভবন ধসে পড়ে অন্তত ২০ জন আহত হন। ধারণা করা হচ্ছে, ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ দক্ষিণাঞ্চলের একটি স্কুলেও আঘাত হানতে পারে।

উদ্ধারকারী সংস্থা মাগেন ডেভিড আদোম (এমডিএ) জানিয়েছে, দিমোনার বিভিন্ন স্থানে আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে, যাদের বেশিরভাগই শার্পনেলের আঘাতে আহত হয়েছেন।

ক্রমাগত এই হামলার ঘটনায় ইসরায়েল জুড়ে নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com