• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২২ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ২২ মার্চ, ২০২৬, ০৯:১৪ রাত

শুধু নাটোর না সারাদেশের জন্য আমরা কাজ করবো: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আমরা দুঃসময় পার করে আরেক দুঃসময়ে এসেছি। আগে চ্যালেঞ্জ ছিলো গণতন্ত্র ফিরিয়ে আনার, এখন চ্যালেঞ্জ গণতন্ত্রকে সমুন্নত রাখা। অনেক অনিয়ম-দুর্নীতির মধ্যে আমরা সরকার গঠন করেছি। এগুলোকে আমরা ক্লিন করে ফেলবো। শুধু নাটোর না সারাদেশের জন্য আমরা কাজ করবো বলে মন্তব্য করেছেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, ফারজানা শারমিন।

রবিবার (২২ মার্চ) বিকেলে নাটোরের লালপুরের গৌরীপুরে প্রয়াত প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের বাসভবনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এই আশাবাদ ব্যক্ত করেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু ও আব্দুল আজিজ।

ফারজানা শারমিন বলেন, তেলের বাজারে অস্থিরতা কতটুকু সহনীয় পর্যায়ে রাখা যায় সে চেষ্টা আমাদের চলছে। শুধু তেল না প্রত্যেকটা সেক্টরে আমরা সমন্বয় করার চেষ্টা করছি। বিরোধী দলের লোকেরাও বিষয়গুলো আশাকরি বুঝবে। আমরা সবাই মিলে একটি ভালো বাংলাদেশ গড়তে চাই, জনগনের জন্য কাজ করতে চাই।

নাটোর দুই আসনের এমপি জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বআমরা চারজন মিলেই নাটোরের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে চাই। আর আমরা একসাথে কাজ করলে নাটোরকে সারাদেশের একটা উন্নয়নের, শান্তির শহর, জেলায় পরিণত করবো। তাই সকল মানুষের সহযোগিতা আমরা চাই।

এসময় নাটোর-৩ আসনের এমপি আনোয়ারুল ইসলাম আনু, নাটোর-৪ আসনের এমপি আব্দুল আজিজসহ চার এমপি একসাথে ঈদের শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়ের সময় নাটোরের প্রশাসন, পুলিশের কর্মকর্তাসহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com