ইরানকে ঘিরে চলমান যুদ্ধের কারণ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর সমালোচনা করেছেন ডেমোক্র্যাট সিনেটর টিম কেইন। খবর- আলজাজিরা।
ভার্জিনিয়ার এই সিনেটর অভিযোগ করেন, ২০২০ সালের নির্বাচনে পরাজয় মেনে নিতে না পারার কারণেই ট্রাম্প “আমাদের ছেলে-মেয়েদের যুদ্ধে পাঠাচ্ছেন।”
টিম কেইন এক মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনের প্রসঙ্গ টেনে বলেন, সেখানে দাবি করা হয়েছে—ইরান ২০২০ ও ২০২৪ সালের নির্বাচনে হস্তক্ষেপের চেষ্টা করেছিল, যাতে ট্রাম্প পুনর্নির্বাচিত হতে না পারেন। তিনি প্রশ্ন তোলেন, “কংগ্রেসের রিপাবলিকানরা কি এ বিষয়টি মেনে নিচ্ছেন?”
এর আগে তিনি ইরানে স্থলবাহিনী পাঠানোর বিরুদ্ধেও সতর্ক করেন। তার মতে, এতে “অপ্রয়োজনীয় ও অবিবেচক এই যুদ্ধ আরও ভয়াবহ হয়ে উঠতে পারে।”
উল্লেখ্য, টিম কেইন মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য। তিনি ২০১৬ সালের নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন-এর সহ-প্রার্থী (ভাইস প্রেসিডেন্ট পদে) ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর