• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
নাসিরউদ্দিন টিটু
কেরানীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ২৪ মার্চ, ২০২৬, ১১:২৬ রাত

ঢাকা-মাওয়া হাইওয়েতে বাস প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষ, নিহত-১

প্রতীকী ছবি

ঢাকা মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জে বাস, প্রাইভেটকার ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে আমজাদ হোসেন (৫৪) নামে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলে নিহত হয়েছে। নিহত আমজাদ হোসেন মুন্সিগঞ্জের সিরাজদিখান থানাধীন কোলা সৈয়দ বাড়ির জয়নাল আবেদিনের ছেলে। বর্তমানে সে পরিবার নিয়ে রাজধানীর কাফরুল থানাধীন উত্তর কাজিপাড়া এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সন্ধ্যায় ঢাকা-মাওয়া হাইওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় র‍্যাব -১০ ব্যাটালিয়ন সদর দপ্তরের পাশে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, র‍্যাব-১০ ব্যাটালিয়ন সদর দপ্তরের অনুমানিক (২০০) মিটার সামনে ঢাকামুখী লেনে ফরিদপুরের ভাংগা থেকে ছেড়ে আসা পোস্তগোলাগামী বসুমতি পরিবহন (ঢাকা মেট্রো-ব, ১৫-৭২৫৬) পেছন দিক থেকে একটি প্রাইভেটকার কে ধাক্কা দিলে প্রাইভেটকারটি সামনে থাকা একটি মোটরসাইকেল কে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক রাস্তায় পড়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিএনজি যোগে হাসপাতালে পাঠানোর চেষ্টা করলে হাসনাবাদ এলাকায় পথিমধ্যে তার মৃত্যু হয়।

হাসারা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘটনাস্থলে গিয়ে বসুমতি বাস, প্রাইভেটকার ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মাসুম/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com