দৈনিক মানব কন্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার সাংবাদিক জাহাঙ্গীর কিরণের পিতা এবং কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের চংশোলাকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষক শামসুদ্দিন মাষ্টার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
বুধবার (২৫ মার্চ ) ভোর ৫ ঘটিকায় শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর।
তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ ছেলে ও দুই মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বাদ আসর চংশোলাকিয়া পচুশাহ্ ফকির জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে জানাজা শেষে চংশোলাকিয়া সামাজিক কবরস্থানে দাফন করা হবে।
সাংবাদিক জাহাঙ্গীর কিরণের বাবার মৃত্যুতে কিশোরগঞ্জ সেন্ট্রাল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আল আমিনসহ সংগঠনের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সর্বশেষ খবর