জামালপুরের সরিষাবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় ৫৭তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জাতীয় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা, স্থানীয় বিএনপি, উপজেলা প্রেসক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠান স্থানীয় শহীদ মাজারে মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ করেন।
এরপর স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করে। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে সরিষাবাড়ী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুজকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ফরিদুল কবীর তালুকদার এমপি। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের ফুলের মালাদিয়ে বরণ করা হয়।
পরে উপজেলা পরিষদ হল রূমে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, জাতীয় সংসদ সদস্য মোঃ ফরিদুল কবীর তালুকদার শামীম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ বাচ্চু মিয়া প্রমূখ। এ সময় বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর