মহান স্বাধীনতার ৫৫ বছর পার হলেও ভোটের, ভাতের এবং মতপ্রকাশের পরিপূর্ণ স্বাধীনতা এখনো অর্জিত হয়নি। শোষিত, বঞ্চিত, অধিকারহারা মানুষের আক্ষেপ এখনো থামেনি। দেশের শাসকরা কেবল নিজেদের ভাগ্যের উন্নয়নে কাজ করেছে, হতভাগ্য জনগোষ্ঠীর কোনো উন্নয়ন হয়নি। অহরহ খুনখারাবি চলছে কিন্তু তার বিচার হচ্ছে না।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, গাজীপুর মহানগর নায়েবে আমীর এবং গাজীপুর-৫ আসনের জনপ্রিয় জননেতা মো: খায়রুল হাসান কালিগঞ্জ উপজেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত মহান স্বাধীনতা দিবসের র্যালি পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা আমীর মো: আফতাব উদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মো: তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো: মুখলেছুর রহমান কান, কালিগঞ্জ পৌরসভা আমীর মাওলানা আমিমুল এহসান, গাজীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল বাছেদ মোল্লা, মাওলানা আব্দুল হান্নান বেলালী, মাওলানা মুজিবুর রহমান, হাফেজ কামরুল হাসান প্রমুখ।
মিছিলটি কালিগঞ্জ পুরাতন ব্যাংকের মোড় থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসন চত্বরে এসে শেষ হয়। বিপুল সংখ্যক নেতাকর্মী এবং সাধারণ জনগণ স্বাধীনতা দিবসের এই মিছিলে অংশগ্রহণ করেন।
খায়রুল হাসান আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার হলেই প্রকৃত স্বাধীনতার সুফল আসতে পারে।
কুশল/সাএ
সর্বশেষ খবর