• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ১৬ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৫:১১ বিকাল

ট্রাকচাপা দিয়ে পাম্প ম্যানেজারকে হত্যা: নড়াইলের সব পাম্প বন্ধ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নড়াইলে তেল না পেয়ে যশোর-নড়াইল-কালনা মহাসড়কের তুলারামপুর এলাকায় তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৫) হত্যার ঘটনায় জেলার সব তেল পাম্প বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২৯ মার্চ) দুপুরে পাম্প বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল জেলা তেল পাম্প মালিক সমিতির যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম হিটু। তিনি বলেন, তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ হত্যার ঘটনায় নড়াইল জেলার ১০টি পাম্প একদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার (২৮ মার্চ) রাত দুইটার দিকে ট্রাকে তেল না পেয়ে ট্রাকচালক নড়াইল সদর উপজেলার পেড়লী গ্রামের সুজাত মোল্যা তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারকে পাম্পের পাশে মহাসড়কের ওপর ট্রাকচাপা দিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। নিহত নাহিদ তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের মৃত আকরাম সরদারের ছেলে। এ ঘটনায় পাম্পের আরেক কর্মী জিহাদুল মোল্যা (২৯) গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জিহাদুল চামরুল গ্রামের জহুর আলীর ছেলে।

মের্সাস তানভীর ফিলিং স্টেশনের কর্মচারীরা জানান, গত শনিবার রাতে সুজাত নামের এক ট্রাক চালক তেল নিতে এসে পাম্প ম্যানেজার নাহিদের সঙ্গে বাকবিতÐায় জড়ান ট্রাক চালক। তেল না পেয়ে ক্ষুব্ধ হয়ে ওই ট্রাক চালক প্রকাশ্যে ম্যানেজার নাহিদকে ট্রাকচাপা দিয়ে হত্যার হুমকি দেন। বাকবিতÐার পরও ওই ট্রাক চালক পাম্পেই এলাকায় অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষে নাহিদ মোটরসাইকেলে করে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এ সময় দ্রæত গতিতে ট্রাকটি তাদের পেছনে ধাওয়া করে। একপর্যায়ে ট্রাকের চাপায় নাহিদ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত জিহাদুলকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে জেলা হাসপাতালে নেওয়া হলে পরে তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। ট্রাকচাপা দিয়ে হত্যা করে ট্রাকচালক পালিয়ে যায়।

তুলারামপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী জানান, “নাহিদ হত্যাকান্ডের ঘটনায় অভিযুক্ত ট্রাক চালক সুজাত পলাতক রয়েছে। তবে, রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে।”

নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম রাহসিন কবির বলেন,“খবর পেয়ে সরেজমিন এসেছি। অভিযুক্ত চালককে ধরতে কাজ করছে প্রশাসন। এছাড়া পাম্পের নিরাপত্তার জন্য সব ধরণের পদক্ষেপ নেয়া হয়েছে।”

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]