• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • শেষ আপডেট ৩০ সেকেন্ড পূর্বে
জান্নাতুল বিশ্বাস
নড়াইল প্রতিনিধি
প্রকাশিত : ২৯ মার্চ, ২০২৬, ০৯:৫০ রাত

ফিলিং স্টেশনের ম্যানেজারকে হত্যার অভিযোগে মামলা, চালক গ্রেপ্তার

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জ্বালানি তেল না পেয়ে নড়াইলের তুলারামপুর এলাকার তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদার (৩৫) ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। ঘটনার ১২ ঘন্টার মধ্যে একমাত্র আসামি ট্রাকচালক সুজাত আলী (৫০) কে যশোর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। রোববার দুপুরে বেনাপোল থেকে ট্রাকটিকে পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়েছে। আজ রবিবার নিহত নাহিদ সরদারের চাচা রবিউল ইসলাম বাদি হয়ে সদর থানায় মামলাটি করেন। মামলা নং-২৩। আজ রবিবার রাতে নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে এক প্রেস রিলিজে মামলা ও গ্রেপ্তারের বিষযটি নিশ্চিত করা হয়।

প্রেস রিলিজে জানানো হয়,নিহত নাহিদ সরদার ও আসামি ট্রাকচালক সুজাত আলী তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের বাসিন্দা। গত শনিবার রাতে তানভীর ফিলিং স্টেশনের ম্যানেজার নাহিদ সরদারের সাথে ট্রাক চালক সুজাত আলী জ¦ালানি তেল নেওয়ার বিষয় নিয়ে বাকবিতÐা হয়। বাকবিতÐার পরও ওই ট্রাক চালক পাম্পেই এলাকায় অবস্থান করেন। রাত ১টা ৪০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষে নাহিদ মোটরসাইকেলে করে সহকর্মী জিহাদকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। অপরদিকে ট্রাক চালক সুজাত তার ট্রাক নিয়ে পাম্প থেকে একই দিকে দ্রæত রওনা করে। পথিমধ্যে মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে রেল সেতুর নিচে পৌঁছালে পিছন দিক থেকে ট্রাকটি নাহিদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। চাপা দিলে নাহিদ ও জিহাদুল গুরুতর আহত হয়ে পড়ে যায়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জিহাদুলকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয়।

উক্ত ঘটনায় নড়াইল সদর থানায় মামলা হয়। মামলা নং-২৩। নড়াইল জেলা পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করেন। ঘটনার ১২ ঘন্টার মধ্যে দুপুরে প্রথমে বেনাপোল থেকে ট্রাকটিকে (যশোর-ট-১১-৬০৪০) পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়। পরবর্তীতে র‌্যাবের সহযোগিতায় যশোর থেকে ঘটনায় জড়িত আসামী সুজাত আলী গ্রেপ্তার করা হয়। সুজাত আলী পেড়লী গ্রামের ছাইদুর রহমানের ছেলে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]