নড়াইলের কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের মহিষখোলা গ্রামে চিত্রা নদীতে গোসল করতে নেমে শিশু আরিয়া (৮) নিখোঁজ হয়েছে। নিখোঁজের প্রায় ৪৫ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত আরিয়ার কোনো সন্ধান পাওয়া যায়নি। আরিয়া মহিষখোলা গ্রামের প্রবাসী আবদুল্লাহ শেখের মেয়ে। আজ সোমবার (৩০ মার্চ) এই রিপোর্ট লেখা পর্যন্ত আরিয়ার সন্ধান মেলেনি।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার (২৮ মার্চ) দুপুরের রাফিয়া ও আরিয়া নামে দুই শিশু মহিষখোলা গ্রামের বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বিকাল ৪টার দিকে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে যাদবপুর খেয়াঘাট এলাকায় চিত্রা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পরিবারের সদস্যরা গিয়ে শিশু রাফিয়ার মরদেহ উদ্ধার করেন। রাফিয়া মহিষখোলা গ্রামের এনায়েত শেখের মেয়ে। নিহত রাফিয়া ও নিখোঁজ আরিয়া দুজনই স্থানীয় মহিষখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিল।
নড়াইল ফায়ার সার্ভিস স্টেশন লিডার মো. শামসুজ্জামান জানান, গতকাল রবিবার সকাল সাত টা থেকে খুলনা ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান পরিচালনা করে দিনভর চেষ্টা চালালেও শিশু আরিয়ার সন্ধান পাওয়া যায়নি। পরিবারের সম্মতিতে বিকেল সাড়ে তিন টার দিকে উদ্ধার অভিযান সাময়িকভাবে সমাপ্ত করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মাসুম/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর